নিজ সংবাদ \ আজ সারাদেশের সাথে কুষ্টিয়ায় শুরু হচ্ছে এইচএসসি ও সমমনা পরীক্ষা। এবার কুষ্টিয়ায় পরীক্ষার্থী ১৯হাজার ৬৯৮জন। জেলার ৬টি উপজেলার ৪১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশাসন থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সেই সাথে পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি কেন্দ্রের ২শত গজের মধ্যে ১৪৪ধারা জারি করা হয়েছে। জেলা প্রশাসকের শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, এবার কুষ্টিয়ায় এইচএসসি পরীক্ষার্থী ১৫হাজার ২৮৩জন, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ৪৮৮জন, বিএম/এএমটিসি পরীক্ষার্থী ৩ হাজার ৪৩৩জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার্থী ৪৯৫জন। ইতিমধ্যে শান্তিপুর্ন ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন। পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্নের পাশাপাশি পরিক্ষার প্রশ্ন পত্র স্ব স্ব উপজেলায় পৌছে গেছে। প্রতিবারের ন্যায় এবারো পরীক্ষা কেন্দ্রের ২শত গজের মধ্যে ১৪৪ধারা জারি থাকবে। পরীক্ষায় নকল ও অসাধুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত রয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।
