দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেবরের লাঠির আঘাতে ভাবী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বসতবাড়ির জমির ভাগ-বন্টন নিয়ে শেরপুর গ্রামের জহুরুল আলমের স্ত্রী মোছা. জেসমিন আক্তার (৩০) এর সাথে নিজ বাড়ির অঙিনায় প্রতিপক্ষ রমজান আলীর ছেলে দেবর জাহিদুল ইসলাম (২৮) এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেবর জাহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে ভাবী জেসমিন আক্তারের মাথায় আঘাত করে। এসময় জেসমিন আক্তার মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। হামলার ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত জেসমিন আক্তার। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
