দৌলতপুরে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ যুবক আটক

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সৈকত মোল্লা (২৭) নামে এক যুবককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটক সৈকত মোল্লা দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি পাকুড়িয়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে এবং সে স্থানীয় ছাত্রদল কর্মী বলে জানাগেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈকত মোল্লাকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হলে গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।