দৌলতপুর প্রতিনিধি \ ‘মেধা বিজ্ঞান উদ্যোগ উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও ষ্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশের সাথে সমন্বয় করে আয়োজিত এ প্রোগামের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানে জ্ঞান অর্জন প্রযুক্তি ভিত্তিক চিন্তা ধারাকে বিকশিত করার উদ্যোগে নেওয়া হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোহাম্মদ ইউনুছ আলী, দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার কামাল হোসেন। বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও সাবেক ইউপি চেয়ারম্যান সম্পাদক গোলাম মোস্তফা, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও পিকে সি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষাথীরা তাদের তৈরী ষ্টাটআপ ধারনা বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট এবং বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন। পরে অতিথিবৃ›ন্দ বিভিন্ন ষ্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকান্ডের প্রশংসা করেন। শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) পরিচালিত এডুকেশন এক্মিলেন্স সার্পোট স্কিম এ অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাথীরা তাদের উদ্ভাবনী প্রকল্প বিজ্ঞান ভিত্তিক গবেষনা এবং উদ্যেক্তা ভাবনার কথা তুলে ধরেন। শেষের বিজয়ী ষ্টলদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
