চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি \ “সর্বজনীন পেনশন স্কিম অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকার বুধবার (২৪ জুন) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমী  মুক্তমঞ্চে মেলার উদ্বোধন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চুয়াডাঙ্গা পৌর প্রশাসক শারমিন আক্তার। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রসাশন) শেখ কামরুল হাসান প্রমুখ। এর আগে জেলা কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পেনশন মেলার ২৪ টি স্টল স্থান পেয়েছে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।