চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। দাবদাহের কারণে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এই গরম ও দাবদাহের কবল থেকে বাঁচাতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি। গতকার বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টায় জেলা শহরের বড় বাজার চৌরাস্তা মোড়ে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও ছাতা বিতরণ করেছে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি। জেলা প্রশাসক লুৎফুন নাহার আনুষ্ঠানিকভাবে ৭ দিনব্যাপী এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় চুয়াডাঙ্গা শহরের পথচারি, ফুটপাত ব্যবসায়ী, ভ্যান-রিকশা চালক এবং ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
