চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

ওএমএসের চাল-আটা অবৈধ মজুত

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহমেদ মালিক সুজনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওএমএসের চাল-আটা অবৈধভাবে মজুত রাখার দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানার ঘটনার পর তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। দলীয় সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠিতে সুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব না দেওয়ায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সুজনের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।