চুয়াডাঙ্গার মাছপট্টি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

এম সনজু আহমেদ \ চুয়াডাঙ্গা পৌর এলাকার মাছপট্টি কবরস্থানের সামনে থেকে একটি পরিত্যক্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের রেলস্টেশন রোড এলাকার মাছপট্টিতে প্রতিদিনের মতো মাছের আড়তে কেনাবেচা চলছিল। এ সময় বিদ্যুতের একটি খুঁটির পাশে লাল কসটেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বস্তুটি দেখতে বোমার মতো হওয়ায় তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে নিরাপত্তার স্বার্থে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে একটি পানিভর্তি বালতিতে রাখা হয় ।