চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামে বজ্রপাতে শের আলী (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার(১৮ জুন ) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া বোরিং মাঠে ধানক্ষেতে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত শের আলী ছোটশলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শের আলী ছোটশলুয়া গ্রামের পার্শ্ববর্তী বোরিং মাঠে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
