বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

শনিবার, জুন ১৩, ২০২৬

 

ঢাকা অফিস \ মেটার মালিকানাধীন ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাটের সম্মুখীন হয়েছেন ব্যবহারকারীরা। শুক্রবার (১২ জুন) দিনগত রাত ১২টায় বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ সামাজিক যোগাযোগমাধ্যমের অসংখ্য ব্যবহারকারী বিভ্রাটে পড়েছেন। ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে গেলেই সেটির ট্যাব লোড হচ্ছে না বলে অভিযোগ করছেন অসংখ্য ব্যবহারকারী। আবার প্রবেশ করতে গেলেই ‘ধহ ঁহবীঢ়বপঃবফ বৎৎড়ৎ ড়পপঁৎৎবফ’ এবং ‘ংড়সবঃযরহম বিহঃ ৎিড়হম’ বার্তা দেখতে পাচ্ছেন অনেকে। ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো মেটার অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ঠিকঠাকভাবে চললেও ইনস্টাগ্রামের ওয়েবসাইটেও এরকমের কিছু সমস্যা দেখা গেছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের। বাংলাদেশের স্থানীয় সময় রাত ৭টা ৪৬ মিনিটে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারকারীরা এ বিভ্রাটের মুখে পড়েন। পরবর্তীতে রাত সোয়া ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এছাড়া, ইংল্যান্ড, আমেরিকা, ফিলিপাইন, অস্ট্রেলিয়া ও ভারতের ফেসবুক ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যায় পড়েছেন বলে জানা গেছে।