মিরপুর অফিস \ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বিল আমলায় অবস্থিত ব্রিজ যা নির্মাণের পর দীর্ঘদিন সংস্কারের অভাবে এক পাশ ভেঙে যাওয়ায় স্থানীয় মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজটি দুইটি ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হলেও বছরের পর বছর এটি সংস্কারের অভাবে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল শানিবার (১৮ জুলাই) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বিল আমলায় অবস্থিত ঝুঁকিপূর্ণ ব্রিজটি পরিদর্শন করলেন বিএনপি নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তাদের সাথে নিয়ে ব্রিজটি বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তার সাথে ছিলেন জিকে সদর দপ্তরের প্রকল্প পরিচালক মোঃ কামরুজ্জামান, মিরপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ও এলজিইডি’র সহকারী প্রকৌশলী মেজবাহুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম শাহিন, পৌর বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পল্টু মন্ডল, সাবেক সদস্য সচিব মোহাম্মদ রব্বান মালিথাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ।
