ভেড়ামারা প্রতিনিধি \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার (৯ জুন) বাদ আছর মরহুমের পরিবারের পক্ষ থেকে ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সামনে এক দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজ্জাক চেয়ারম্যানের ছেলে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, রুবেল মাহমুদ ও বুলবুল হাসান পিপুল সহ পরিবারের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়া মাহফিল শেষে তোবারক বিতরণ করা হয়।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
