ভেড়ামারা প্রতিনিধি \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরবাড়াদি এলাকায় বিএনপির উদ্যোগে গতকাল শনিবার (২৭ জুন) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহজান আলী। বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান জুয়েল, ভেড়ামারা পৌর যুবদলের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান জিন্নাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিন শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আকাশ হাসান বিদ্যুৎ এবং পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হুদা বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা মোঃ নাজিম উদ্দিন লজেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া। আলোচনা সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
