আল-মাহাদী \ কুষ্টিয়ার ভেড়ামারা ১২মাইল এলাকায় বারি উদ্ভাবিত তিল ফসলের উপযোগিতা পরীক্ষার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বারি তিল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে, বারি উদ্ভাবিত বারি তিল-৪, বারি তিল-৫ ও বারি তিল-৬ এর আবাদ করে কৃষক বাম্পার ফলন পেয়েছেন। ফলে কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ তিল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতি হেক্টরে প্রায় দেড় টন তিল উৎপাদিত হবে। মেহেরপুর সদর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ (১ম সংশোধিত) প্রকল্পের উদ্যোগে গতকাল বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর ১২ মাইল এলাকায় উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মেহেরপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ মতিয়ার রহমান। মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেহেরপুর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন এর উপ-প্রকল্প পরিচালক ড.জাহান আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণাগার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সায়েম মাহমুদ, সরেজমিন গবেষণ বিভাগ, বারি কুষ্টিয়ার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মামুন হোসাইন। মোঃ কামরুল ইসলাম বৈজ্ঞানিক সহকারী এআরএস কেন্দ্র স্থাপন প্রকল্প বারি মেহেরপুর। মিতা রায়, বৈজ্ঞানিক সহকারী, এমএলটি সাইট, ভেড়ামারা, বারি, কুষ্টিয়া। কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, হাফিজুল ইসলাম, হসতুল্লাহ, মোহাম্মদ প্রামানিক, মুক্তার মন্ডল, হান্নান মন্ডল, বাবর আলী মালিথা প্রমূখ।
