ভেড়ামারায় প্রয়াত সাংবাদিক ও তাদের স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠান

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

?মাহমুদুল হাসান চন্দন \ প্রয়াত সকল সাংবাদিক ও তাদের স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠান করেছে কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাব। গতকাল রবিবার (২১ জুন) ভেড়ামারা প্রেসক্লাবের হলরুমে দোয়া অনুষ্ঠানে বিশেষভাবে দোয়া করা হয় সাংবাদিক শাহ্জামালের পিতা মরহুম আতিয়ার রহমান মৃধার আত্মার মাগফিরাত কামনায়। সাংবাদিক শাহ্জামালের পিতা গতকাল রবিবার (২১ জুন) দুপুর ১টায় অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়। তিনি পৌরসভার ১ নং ওয়ার্ড ফারাকপুরের বাসিন্দা। দোয়া অনুষ্ঠানে ভেড়ামারার প্রবীণ সাংবাদিক দৈনিক যুগান্তর পত্রিকার রেজাউল করিম, দৈনিক সকালের সময় প্রতিনিধি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মাসুদ করিম, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি হেলাল মজুমদার, দৈনিক জনবানী পত্রিকার প্রতিনিধি ওয়ালিউল ইসলাম ওলি, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আজিজুল হাকিম, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি বুলবুল আহমেদ, আজকের সূত্রপাত পত্রিকা স্টাফ রিপোর্টার ফিরোজ মাহমুদ,চ্যানেল এস এর উপজেলা করেসপন্ডেন্ট মনোয়ার হোসেন মারুফ, আন্দোলনের বাজার প্রতিনিধি মাহমুদুল হাসান চন্দন, দৈনিক লালন কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোহন আলী, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি প্রদীপ সরকার,কৃষি কন্ঠের প্রতিনিধি মনজুর রাসেল ডলার, দৈনিক মাটির পৃথিবী প্রতিনিধি মাসুদ রানা,  এবিসি ন্যাশনাল নিউজ প্রতিনিধি নজিবুল হক সুমন, দৈনিক সত্য প্রকাশ বাবুল আক্তার, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নোমান জহির রাজা, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা ভেড়ামারা প্রতিনিধি উজ্জ্বল হোসেন, দৈনিক বাংলার সংবাদের প্রতিনিধি রাজু আহমেদ, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ প্রতিনিধি এস এম রওনক, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার প্রতিনিধি রোহান ইসলাম, তদন্ত রিপোর্টের প্রতিনিধি আবু হাসান, দৈনিক অভয়নগর পত্রিকার সাংবাদিক ফয়সাল ইসলাম রানা, দৈনিক বাংলাদেশের আলো এর প্রতিনিধি ওমর ফারুক, দিনের সমাচার প্রতিনিধি শিপন আলী, বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর খাঁন, দৈনিক আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস, দৈনিক সোনার বাংলাদেশ পএিকা-স্টাফ রিপোর্টার তূর্য হোসেন, দৈনিক ক্রাইম তালাশ ভেড়ামারা প্রতিনিধি মোঃশাকিল হোসেন, জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন -কুষ্টিয়া জেলা স্টাফ রিপোর্টার মোঃ সাহেদ সোহান, দৈনিক কালের কন্ঠস্বর ভেড়ামারা উপজেলা প্রতিনিধি মোঃ আছিব আলী, সাপ্তাহিক আজকের জনকথা ভেড়ামারা উপজেলা প্রতিনিধি মোঃ নয়ন আলী, দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মোঃ আব্দুল করিম  উপস্থিত ছিলেন।