ভেড়ামারা প্রেসক্লাবে প্রতিবাদ সভা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

ভেড়ামারা প্রতিনিধি \ কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিক মাহমুদুল হাসান চন্দনের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় দুর্নীতি ও সামাজিক অসংগতির বিরুদ্ধে রিপোর্ট করায় তার উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। সেই সাথে ঘটনার সাথে সম্পৃক্ত দোষী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। সাংবাদিকের উপর হামলার মামলার আসামি গ্রেফতার ও সুবিচার না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে মর্মে সাংবাদিকরা সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন যুগান্তর পত্রিকার সাংবাদিক রেজাউল করিম, সকালের সময় প্রতিনিধি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, নয়া দিগন্ত এর প্রতিনিধি মাসুদ করিম, সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, কালবেলা প্রতিনিধি বুলবুল, আজকের সূত্রপাতের স্টাফ রিপোর্টার ফিরোজ মাহমুদ, দিনকাল প্রতিনিধি হেলাল মজুমদার, জনবানী পত্রিকার প্রতিনিধি ওয়ালিউল ইসলাম ওলি, দৈনিক বাংলা এর প্রতিনিধি ফয়জুল ইসলাম মিলন, চ্যানেল এস উপজেলা করেসপন্ডেন্ট মনোয়ার হোসেন মারুফ, লালন কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোহন আলী, সংবাদ এর প্রতিনিধি প্রদীপ সরকার, মাটির পৃথিবী প্রতিনিধি মাসুদ রানা, কৃষিকন্ঠের প্রতিনিধি মনজুর রাসেল ডলার, এবিসি ন্যাশনাল নিউজ প্রতিনিধি নজিবুল হক সুমন, সত্য প্রকাশ বাবুল আক্তার, শ্রী রতন কুমার ঘোষ, প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি লিটনউজ্জামান, ইনকিলাব প্রতিনিধি নোমান জহির রাজা, মানবাধিকার প্রতিদিন ভেড়ামারা প্রতিনিধি উজ্জ্বল হোসেন, বাংলার সংবাদের প্রতিনিধি রাজু আহমেদ, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ প্রতিনিধি এস এম রওনক, সাপ্তাহিক সীমান্ত তথা পত্রিকার প্রতিনিধি রোহান ইসলাম, তদন্ত রিপোর্টের প্রতিনিধি আবু হাসান, অভয়নগর পত্রিকার সাংবাদিক ফয়সাল ইসলাম রানা, বাংলাদেশের আলো এর প্রতিনিধি ওমর ফারুক, দিনের সমাচার প্রতিনিধি শিপন আলী, বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর খাঁন, আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস, সোনার বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার তূর্য হোসেন, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার রিপোর্টার ইয়াছির রহমান, চেতনায় কুষ্টিয়ার প্রতিনিধি শামীমুজ্জামান, ক্রাইম তালাশ ভেড়ামারা প্রতিনিধি মোঃ শাকিল হোসেন, মানবাধিকার প্রতিদিনর কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার মোঃ সাহেদ সোহান, কালের কন্ঠস্বর ভেড়ামারা উপজেলা প্রতিনিধি মোঃ আছিব আলী, সাপ্তাহিক আজকের জনকথা ভেড়ামারা উপজেলা প্রতিনিধি মোঃ নয়ন আলী, সোনার বাংলাদেশ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মোঃ আব্দুল করিম বক্তব্য রাখেন।