বাংলাদেশ শিক্ষক সমিতি মিরপুর উপজেলার কমিটি গঠন

সভাপতি আব্দুল মজিদ \ সাধারণ সম্পাদক শাহ আলম

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

মিরপুর প্রতিনিধি \ বাংলাদেশ শিক্ষক সমিতি মিরপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার (২০ জুন) সকাল ১১টায়  উপজেলার মশান উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মিরপুর উপজেলা শাখার সভাপতি মশান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার কার্যকরী সভাপতি তাহাজ্জেল হোসেন। মশান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা আক্তার বানুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক বিশ্বজিৎ পাল, ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, অঞ্জনগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার নাসির, মিরপুর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান ও হাজরাহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম। সম্মেলনে আলোচনা শেষে মশান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদকে সভাপতি, অঞ্জনগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার নাসিরকে সহ-সভাপতি ও ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমকে সাধারণ সম্পাদক করে মিরপুর উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।