আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১১ আসামি ও আইনের সাথে সংঘাতে জড়িত ২ শিশু আটক

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

আলমডাঙ্গা অফিস \ আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১১ জন আসামি এবং আইনের সাথে সংঘাতে জড়িত ২ জন শিশুকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। শুক্রবার পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী মেহেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সকলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি দায়ের হওয়া একাধিক মাদক মামলার এজাহারভুক্ত, তদন্তে প্রাপ্ত ও সন্দেহভাজন আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট পাঁচটি পৃথক মামলার আসামি ও একটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রুইতনপুর গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে মোঃ মতিয়ার মন্ডল (৫৪), রুইতনপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ সোহাগ আলী (৩২), একই গ্রামের মৃত আবু কালামের ছেলে মোঃ মঞ্জুর আলম (৩২), মেহেরপুর সদর উপজেলার শিমুলতলা গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোঃ টনিক (২৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে মোঃ রাসেল হোসেন ওরফে তুহিন (২১)-কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে আইনের সাথে সংঘাতে জড়িত দুইজন শিশুকেও আটক করা হয়। অপর দিকে আর এক মালায় আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়া গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করা হয়। এছাড়া ওসমানপুর (হঠাৎপাড়া) গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোঃ লিয়ন (২৫), ওসমানপুর গ্রামের হাসেম আলীর ছেলে মোঃ উজ্জ্বল হোসেন (২৬) এবং গোবিন্দপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ খাইরুল ইসলাম (৪৮)-কে পৃথক অভিযানে আটক করা হয়। অন্যদিকে ওসমানপুর (মধ্যপাড়া) গ্রামের লাল চাঁদের ছেলে মোঃ লাভলু হোসেন (৩৬)-কেও মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গোবিন্দপুর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মোঃ আকবর আলী (৪০)-কে আটক করে। গতকাল জিজ্ঞাসাবাদ শেষে এদেরকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।