আলমডাঙ্গা অফিস \ আলমডাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি, সাবেক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য, অত্যন্ত সৎজন ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মরহুম এমদাদুল হক ডাবির ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা, দোয়া অনুষ্ঠান ও গণভোজ অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ। তিনি তার বক্তব্যে বলেন- নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়েই এমদাদুল হক ডাবু সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই অঞ্চলে সাধারণ মানুষের জন্য বিএনপির রাজনীতি চালিয়ে যাবো। এমদাদুল হক ডাবু একজন আদর্শ মানুষ হিসাবে সারা জীবন মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। বিএনপি নেতা কর্মীদের সাথে তার গভীর সম্পর্ক ছিল। এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সারা জীবন সংগ্রাম করে গেছেন। তার মানুষের প্রতি ভালোবাসার শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষিয়ান জননেতা শহিদুল কাউনাইন টিলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন, ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মিনাজ উদ্দিন, সাবেক কৃষক দলের সাবেক সভাপতি বোরহানউদ্দিন, মরহুমের ছোট ভাই বিএনপি নেতা টিপু সুলতান। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জল, জেলা যুবদলের সহ-সভাপতি মাগরিবুর রহমান, বিএনপি নেতা সেকেন্দার আলী, কামরুজ্জামান বকুল, প্রিন্স আহমেদ, ছাত্রদল নেতা জাহিদ হাসান শুভ, মরহুমের সন্তান বিশিষ্ট সমাজকর্মী আবির এনাম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও গনভোজ অনুষ্টিত হয়। এসময় উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
