আলমডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গায় তারুণ্যের আশা আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে আলমডাঙ্গা  উপজলা পরিবার পরিকল্পনা কার্যালয়র আয়োজনে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। গতকাল রবিবার সকাল ৯টায় উপজলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। বিশেষ  অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী, উপ-সহকারী কমিউনিটি অফিসার (অবঃ) ডা. মন্জুরুল হাসান (বেলু) ও আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমের সফলতা, তারুণ্যের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণার মধ্যদিয়ে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণে উদ্বুদ্ধ করে সচেতনতা বৃদ্ধি মাতৃ ও শিশু স্বাস্থ্যের ব্যাপক উন্নয়ন সরকারি বিভিন্ন পরিকল্পনার বিষয় নিয়ে আলাচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদর নিজ নিজ দায়িত্ব ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলাচনা সভা শেষে শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মাঝে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ রাখায় নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে অতিথিবৃন্দ সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেন।