তিন যুবকের প্রেমের টানে যশোরের দুই তরুণী কুমারখালী

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ প্রেমের টানে যশোর থেকে দুই তরুণী এসেছিলো কুষ্টিয়ার কুমারখালীতে বয়সের বাধা আর পরিবারের চাপে ফিরে যেতে হলো অশ্র ভেজা জ্বলে। বুধবার (১ জুলাই) কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের জোতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ওই তিন যুবকেরা হলেন, জোতপাড়া এলাকার শাহিনের ছেলে রাহিম ও দাউদের ছেলে বাধন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে ফেসবুকে পরিচয় হয় যশোরের মাদ্রাসা ও স্কুল পড়ুয়া শিক্ষার্থী ছদ্দনাম জোসনা ও রহিমার। সেই প্রেম থেকে আজ সকালে ছুটে আসেন কুমারখালীর জোতপাড়া এলাকায়। গতকাল কোনো  এক সময় জোতপাড়া  গ্রামের তিন যুবক প্রেমিকাদের আনতে ছুটে যান যশোরে, আজ সকালে নিজ বাড়ি জোতপাড়ায় প্রেমিকাকে নিয়ে আসার পর থেকেই উধাও হয়ে যাই তিন যুবক। প্রতিবেশীরা জানান, উঠতি বয়সী তরুণ- তরুণীরা সকালে ওই মেয়ে গুলোকে বাড়িতে নিয়ে আসার পর থেকে তারা নিখোজ। মেয়েগুলোর বিয়ের বয়স না হওয়াতে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা এসে তাদের মেয়েদের দুপুরে দিকে নিয়ে যান। এবিষয়ে জগন্নাথপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাছুদ জানান, তিনটে ছেলের সাথে দুই মেয়ের প্রেম তারা আজ ছেলেদের বাড়িতে আসছে। শুনেছি একজনের ফেসবুক আইডির সাথে তিন ছেলের প্রেম হয়। তাদের বয়স না হওয়ায় তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। যেহুতি আমি আইনের লোক মেয়ে গুলোর বয়স হইনি তাই তাদের বিয়ে দেওয়া যাবেনা। অভিভাবকরা আসলে তাদের হাতে মেয়ে গুলো তুলে দেওয়া হয়।