সাতটি পাসপোর্টসহ সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি

বুধবার, জুন ৩, ২০২৬

 

ঢাকা অফিস \ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের পর স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে অভিযান চালিয়ে সাব্বির বিন শামসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিকসহ মোট সাতটি পাসপোর্ট জব্দ করা হয়। পুলিশ সুপার জানান, সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জানা গেছে, সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন।