নিজ সংবাদ \ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (১৭ মে) বেলা সোয়া ৩টার দিকে কুষ্টিয়া শহরের জুগিয়া দর্গাপাড়াস্থ মিলন ড্রাইভারের বসতবাড়ির পেছনে আকমল মহরীর বাঁশ বাগানের মধ্যে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ২১ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ কুষ্টিয়া শহরের জুগিয়া দর্গাপাড়ার সাইদুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম (৩২) এবং একই এলাকার আলাউদ্দীন চাষীর ছেলে আব্দুল আলিম (৪০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছে।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
