ভৌগোলিক শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থায় (আসিয়ান) বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির সদস্য হওয়ার সম্ভাবনা নাকচ হয়ে গেছে। আসিয়ানের মহাসচিব কাও কিম হোর্ন জানিয়েছেন, চার্টার অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ার বাইরের কোনো দেশের সদস্য হওয়ার সুযোগ নেই। কেবল জোটের সংবিধান সংশোধন হলেই তাদের বিষয়ে বিবেচনা করা সম্ভব হতে পারে…




