রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার সকালে দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বক্তব্য দেবেন। গতকাল ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং জব্দকৃত কাটা গ্রিলসহ বিভিন্ন আলামত শনাক্তের পর মামলার বিচার এখন চূড়ান্ত পর্যায়ে…












