কুষ্টিয়ার মিরপুরের তালবাড়িয়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে একই দিনে দুই দফা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো. জাকিউল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুটি ট্রাক জব্দ এবং তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান শেষ হতে না হতেই প্রভাবশালী চক্রটি পুনরায় নদী থেকে বালু উত্তোলন শুরু করেছে…




