সংবাদ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া সদর উপজেলার চাউলের বর্ডার মোড় এলাকা থেকে মোঃ আলামিন (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছেন। গত ২ দিন ধরে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলামিন মানসিক ভারসাম্যহীন একজন রোগী। গত দুই দিন আগে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
কোনো সহৃদয় ব্যক্তি যদি উল্লেখিত বিবরণ অনুযায়ী মোঃ আলামিনের সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে অবিলম্বে নিচে দেওয়া ঠিকানায় বা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগের ঠিকানা:
চাউলের বর্ডার মোড় (আজিমের মুরগির দোকানের সামনে), কুষ্টিয়া সদর।
মোবাইল: 01759283051
(একটি শেয়ার হয়তো নিখোঁজ আলামিনকে তার অসহায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। সর্বসাধারণকে পোস্টটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ করা হচ্ছে।)
নিখোঁজ যুবকের বিবরণ:
নাম: মোঃ আলামিন
পিতার নাম: মোঃ মিলন মোল্লা
বয়স: ২২ বছর
উচ্চতা: ৬ ফুট
গায়ের রং: কালো
পরনের পোশাক: নিখোঁজের সময় তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি।
