ক্রীড়া ডেস্ক:
টানা দুই চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপের শিরোপাজয়ী পিএসজিকে হারিয়ে ফ্রেঞ্চ কাপে বড় অঘটন ঘটিয়েছে লেনস। ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে মৌসুমের শুরুতেই চমক দেখিয়েছে তারা।
স্তাদে বোলার্ট-দেলেলিসে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পিএসজির হাতে। তবে ৩২ মিনিটে প্রতিপক্ষের আক্রমণের বিপরীতে গোল করে লেনসকে এগিয়ে দেন অধিনায়ক ফ্লোরিয়ান থাউভিন। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লেনস।
প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগে বড় ধাক্কা খায় লেনস। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিলিয়ান আন্তোনিও। ফলে একজন কম নিয়ে দ্বিতীয়ার্ধে নামে তারা।
তবে ১০ জনের লেনসের বিপক্ষে পিএসজি সমতা ফেরাতে পারেনি। ম্যাচের শেষ দিকে ফ্যাবিয়ান রুইজ গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে মাইকেল স্কোরাসকে আঘাত করার দায়ে লাল কার্ড দেখেন পিএসজির নুনো মেন্দেস।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিশ্চিত করে লেনস। শক্তিশালী পিএসজিকে হারিয়ে মৌসুমের শুরুতেই অবিশ্বাস্য শিরোপা জয়ের উল্লাসে মাতে দলটির খেলোয়াড় ও সমর্থকেরা।
