মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার (২০ মে) বিকাল ৪টায় মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা শামুখিয়া গ্রামে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জজ আদালত কুষ্টিয়ার সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার তারিক হাসান। তিনি বলেন-মানুষের নৈতিকতার উন্নয়নে ধর্মীয় আচরণ মেনে চলা সংক্রান্ত বিভিন্ন বিষয়, মাদকরোধে বিচারিক সুবিধা, সমাজের সকল শ্রেণির জনগণের সমান মর্যাদা ও অধিকার রক্ষায় লিগ্যাল এইডের ভূমিকা ও বিচার ব্যবস্থায় সরকারের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাপতি তার বক্তব্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুবিধাসমূহ, কৃষি ঋণ মওকুফ, খাল খননের সুবিধা, কুষ্টিয়াতে ফ্যামিলি কার্ডের বিষয়ে প্রতারক শ্রেণি থেকে সতর্ক, মাদকের কূফল ও মাদকরোধে নারী-পুরুষসহ স্থানীয়দের করণীয়, শিশু ও নারী শিক্ষায় করণীয়, মানুষের সঠিক জীবন-যাপনে ধর্মীয় অনুশাসনের গুরত্ব তুলে ধরে দেশের উন্নয়নে সকলের সহযোগিতার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওদা শামুখিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা খায়রুল ইসলাম, ইউপি সদস্য মাসুদ রানা। বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সদস্য রেহেনা পারভীন। ফ্যামিলি সমাবেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী-পুরুষসহ ১৫০জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি ফারুক হোসেন।
