কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসককে পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের শুভেচ্ছা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ প্রশাসক নিজ গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হোন। বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা শিক্ষা খাতের উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা কামনা করেন। শুভেচ্ছা বিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।