নিজ সংবাদ \ আদালত কর্তৃক উচ্ছেদ মামলায় দখলকৃত জমির সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা চেয়ে আবেদন জানিয়েছে ঐ জমির মালিক রেণউইক, যজ্ঞেশ্বও অ্যান্ড কোঃ (বিডি) কর্তৃপক্ষ। সেই সাথে থানায় অভিযোগ দাখিল করেছে বলে জানা যায়। ঘটনার বিবরনে জানা যায়, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে থাকা প্রতিষ্ঠানটি কুষ্টিয়ার রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোঃ (বিডি)। এই প্রতিষ্ঠানের দায়েরকৃত দেওয়ানী জারী ০৯/২০২১ উচ্ছেদ মামলায় গত ১৭ মে আদালতের নির্দেশে জেলা নাজির, কমিশন, স্থানীয় সরকারী আমিন ও পুলিশের উপস্থিতিতে শহরের বড় বাজার এলাকার শিরিশ চন্দ্র ব্যানার্জি সড়কের ২৮৬৪ আরএস খতিয়ান দাগের সীমানা নির্ধারন করা হয়। সেই মোতাবেক গত ২০ মে বিকেলে ঐ সীমানা প্রাচীর নির্মাণ চলাকালীন সময়ে প্রাচীর সীমানার সংলগ্ন মিলপাড়া বিশ্বাসপাড়ার বাসিন্দা রেজাউল ও তার স্ত্রী জোরপুর্বক নির্মানাধিন ৪/৫ফুট প্রাচীর ভেঙ্গে ফেলেন এবং কর্তব্যরত মিস্ত্রিকে বেধড়ক মারপিট করেন এবং জীবননাশের হুমকি দেন। সেই সাথে ঐ প্রতিষ্ঠানের কর্মচারী শাহজালালকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জখম করেন। এসময় শাহজালালকে প্রাণনাশের হুমকি প্রদান করেন অভিযুক্তরা। এঘটনায় রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোঃ (বিডি) কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে গত ২০ মে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ জানায়। এছাড়াও ২১ মে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দাখির করা হয়। উল্লেখ্য, রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোঃ (বিডি) এর প্রস্তুত করা বিভিন্ন পণ্যসামগ্রী দেশের বিভিন্ন প্রান্তে বানিজ্যিকভাবে পৌছে দিতে নৌপথ ব্যবহার করা হতো। সেই লক্ষ্যে প্রতিষ্ঠাকালিন সময়ে বড় বাজার এলাকার শিরিশ চন্দ্র লেন সড়কে প্রায় ২বিঘা জমির উপর নিজস্ব গোডাউন নির্মাণ করা হয়। গড়াই নদীর কুল ঘেষা এই গোডাউন থেকে রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোঃ (বিডি) এর উৎপাদনকৃত আখ মাড়াই কলসহ বিভিন্ন রকমের দ্রব্যাদি গড়াই নদীর ঘাট থেকে নৌপথে সারা দেশে সরবরাহ করা হতো। ঐ জমির সীমানায় উত্তর পশ্চিম দিকের বাসিন্দাদের কয়েকজন ৫.৬৯ শতক জমি নিজেদের বলে দাবী করে জোর দখলের চেষ্ঠা করে। বিষয়টি নিয়ে রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোঃ (বিডি) কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করেন। মামলায় রেনউইক কর্তৃপক্ষ জয়ী হয় আর আদালতের মাধ্যমে বিষয়টি সুরাহার পাশাপাশি দেওয়ানী জারী ০৯/২০২১ উচ্ছেদ মামলায় গত ১৭মে আদালতের নির্দেশে জেলা নাজির, কমিশন, স্থানীয় আমিন ও পুলিশের উপস্থিতিতে শহরের বড় বাজার এলাকার শিরিশ চন্দ্র ব্যানার্জি সড়কের ২৮৬৪ আরএস খতিয়ান দাগের সীমানা নির্ধারন করা হয়। কিন্তু এর পরেও অবৈধভাবে প্রতিবেশি রেজাউল ও তার স্ত্রী প্রাচীর ভেঙ্গে ফেলেন। বিষয়টি এলাকায় বেশ চ্যাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
