নিজ সংবাদ \ কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার মেহেরজান ডাইন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক এ্যাড. শামিম উল হাসান অপু সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব কে এম জাহিদ। সভায় বর্ষপূর্তি অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের অংশগ্রহণ এবং অনুষ্ঠান বাস্তবায়নে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য জাহাঙ্গীর হাফিজ লালু, প্রোকৌশলী শাহাবুদ্দীন, মোস্তাফিজুর রহমান সুমন, শাহারিয়া ইমন রুবেলসহ অন্যান্য সদস্যবৃন্দ।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
