কুষ্টিয়ায় কৃষি বিভাগের সবজি ক্ষেত পরিদর্শন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

নিজ সংবাদ \ পেঁয়াজের জমিতে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া আবাদ করে ভালো ফলন পেয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কৃষক আবু জাফর। গতকাল বুধবার (২০ মে) দুপুরে তার সবজি ক্ষেত পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক শওকত হোসেন ভূঁইয়া, কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার রুপালী খাতুন।