নিজ সংবাদ \ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরির (৩য় সংশোধিত) প্রকল্পের কুষ্টিয়া ইউনিটের পক্ষ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে ‘নজরুল জন্মজয়ন্তী’ উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে) বিকেল তিনটায় কুষ্টিয়া সীমা আর্ট একাডেমি প্রাঙ্গণে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন লেখক -গবেষক ইমাম মেহেদী। এ সময় কুষ্টিয়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা আবৃত্তিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই তুলে দেন কুষ্টিয়া সদর কোর্ট পুলিশ ইন্সেপক্টর রঞ্জন মিস্ত্রী ও সীমা আর্ট একাডেমির পরিচালক অনিক মল্লিক। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া ইউনিট এর লাইব্রেরি ইনচার্জ মো: সাইদুর রহমান।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
