দৌলতপুরে ডাক্তার কামাল হোসেনের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে ডাক্তার কামাল হোসেনের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা উপজেলা পরিষদ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে মরহুম কামাল হোসেনের বড়ছেলে ডা. পলাশ বাবার জন্য উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন। ডাক্তার কামাল হোসেন (৬৫) হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থানকালে বুধবার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে মদিনার হায়াত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মদিনার মসজিদে নববীতে ডাক্তার কামাল হোসেনের নামাজে জানাযা শেষে জান্নাতুল বাকিতে তাঁর দাফন সম্পন্ন করা হয়। ডাক্তার কামাল হোসেন দীর্ঘদিন ধরে দৌলতপুর উপজেলা বাজারে হোমিও চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। তাঁর বাড়ি উপজেলার তারাগুনিয়ায়।