দৌলতপুরে বাংলা টিভির ১ দশকে পদার্পণ উদযাপন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলা টিভির ১ দশকে পদার্পণ ও বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় দৌলতপুর থানার মোড়ে অবস্থিত ফাতেমা সনো হাসপাতালের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। বাংলা টিভির দৌলতপুর প্রতিনিধি আতিয়ার রহমান-এর আয়োজনে ও আমন্ত্রণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম মামুন রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর গার্লস কলেজ অধ্যক্ষ রেজাউল করিম। এ সময় বাংলা টিভির সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এটিএন নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার দৌলতপুর এম এ রাজ্জাক ও দৈনিক সমকাল পত্রিকার দৌলতপুর প্রতিনিধি আহমেদ রাজু। স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির দৌলতপুর প্রতিনিধি আতিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার দৌলতপুর প্রতিনিধি মো. মোশারফ হোসেন খান, দৈনিক ইনকিলাব পত্রিকার  দৌলতপুর প্রতিনিধি মাহফুজুল আলম, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার দৌলতপুর প্রতিনিধি সাইদুর রহমান, দৈনিক জনকণ্ঠ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি সাইদুল আনাম,  দৈনিক আজকের পত্রিকার দৌলতপুর প্রতিনিধি তামিম আদনান, সাংবাদিক সোহানুর রহমান শিপন, দৈনিক আমার সংবাদের দৌলতপুর প্রতিনিধি মিজানুর রহমান এবং দৈনিক  কালবেলা পত্রিকার দৌলতপুর প্রতিনিধি নাজমুল ইসলাম। দৈনিক আজকের পত্রিকার দৌলতপুর প্রতিনিধি তামিম আদনানের সঞ্চলনায় সংক্ষিপ্ত আয়োজনটি সবার উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে।