প্রতিষ্ঠাবার্ষিকীতে চায়না বিএনপির আলোচনা সভা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চায়না বিএনপির উদ্যোগে চীনের গুয়াংজু শহরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে শহরের স্থানীয় একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চায়না বিএনপির সিনিয়র নেতা সাখাওয়াত হোসেন কানন। সভা পরিচালনা করেন আসিফ হক রুপু।

সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন কানন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, সরকার গঠনের মাত্র ১৫ দিনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এভাবে ধাপে ধাপে নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে দেশ পরিচালনা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় বক্তব্য দেন মাহাবুবর রশীদ, ওয়ালী উল্লাহ, মো. সাখাওয়াত, হাসমত আলি মৃধা, মো. মাসুদ, মো. অপু, মো. রাকিবুল ইসলাম, মো. নাদিম আহম্মেদ ও মাহাবুব জামানসহ চায়না বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে চায়না বিএনপির সব নেতা-কর্মীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়। এছাড়া সাকিল আহম্মেদ শাহিলসহ আরও অনেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।