বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভায়

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ মে) সকাল ১১টায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়ার উদ্যোগে এবং জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়ার সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মান সংস্থা বিএসটিআই’র উদ্যোগে বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে “বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬”। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি”। সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম। বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক (রসায়ন) ও অফিস প্রধান প্রদীপ কুমার মালোর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো: হাসান ইমাম, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী,  বিসিক কুষ্টিয়ার ডিজিএম আশানুজ্জামান মুকুল, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সুধীজন। বক্তারা বলেন, আধুনিক বিশ্বে সঠিক পরিমাপ ব্যবস্থা বা মেট্রোলজি শিল্প, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নির্ভুল মান নিয়ন্ত্রণ নিশ্চিতের মাধ্যমে ভোক্তাদের অধিকার রক্ষা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে মেট্রোলজির অবদান অপরিসীম।