আমলায় কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

 

আমলা অফিস \ কুষ্টিয়ার আমলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থা। রোববার (১৭ মে) সন্ধ্যায় আমলা বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে মোট ১০টি কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার গাছ রোপণ ও বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হোসাইন মোহাম্মদ সাগর, কোষাধ্যক্ষ আশাদুজ্জামান রতন, এমআর এ কম্পিউটার ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী মো. আক্তারুল ইসলাম, আরকে জুয়েলার্সের স্বত্বাধিকারী অর্জুন কুমার, ধানসিঁড়ি গ্লাসওয়্যার অ্যান্ড ক্রোকারীজের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম সাইফ, পল্লী প্রাণি চিকিৎসক মো. নূর ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়াও বাজারের ব্যবসায়ী মো. জাকেন, মো. আরমান, মো. সাইদুল ইসলাম, মো. শাহীন আলম, মো. সাদেকসহ স্থানীয় অনেকে কর্মসূচিতে অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ ও সমাজ উন্নয়নে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।