আলমডাঙ্গা অফিস \ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ঘোষবিলা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও শিশু শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় মাদ্রাসা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক বীরযোদ্ধা ও বাংলাদেশ রাইফেলসের অবসরপ্রাপ্ত সুবেদার মেজর বীর প্রতিক খন্দকার সাইদুর রহমান। প্রধান মেহমান ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের পূর্ব শাখার সাবেক আমীর খন্দকার আসাদুজ্জামান সোনা মাস্টার। বিশেষ মেহমান ছিলেন জামজামি ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ফজলুল হক, বিএনপি নেতা ডা. আলাউদ্দিন, লুৎফর রহমান ও খন্দকার মিন্টু রহমান । প্রধান শিক্ষক মনিরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন জমিদাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মুন্সী শরিফ উদ্দিন, সাবেক পুলিশ কর্মকর্তা আজিজুল হক, পোশাকদাতা তরুণ সমাজকর্মী রাজু আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক কে এ মান্নান, মনোয়ার হোসেন, লিখন আহমেদ, পশু চিকিৎসক আবুল কালাম, শিক্ষক মহাসিন আলম, শিক্ষিকা মুসলিমা খাতুন, তানিয়া সুলতানা, শিক্ষক আব্দুর রশিদ, সবুজ আহমেদ, মাফিজা সুলতানাও মরিয়ম খাতুন প্রমূখ।
