আলমডাঙ্গা অফিস \ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মামলার মোট ৯ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ২৯০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ মে আলমডাঙ্গা থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী অভিযানে উপজেলার মাদারহুদা গ্রাম থেকে ২৯০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মাদারহুদা গ্রামের কেরামত আলীর ছেলে সাগর আলি (২৬), একই গ্রামের মোসারফ হোসেনের ছেলে জুবায়ের হোসেন (২৫) এবং হাবিবুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত কোকো (২৯)। এছাড়াও গত ১৯ মে রাতে আলমডাঙ্গা থানা পুলিশের আরেকটি অভিযানে মাদকসহ আলমডাঙ্গা গোবিন্দপুর মাঠপাড়া এলাকা থেকে বিল্লাল হোসেনের ছেলে সুমন (২৯)কে গ্রেফতার করা হয়। অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন মামলার আসামি হিসেবে নতিডাঙ্গা বাজারপাড়া এলাকার ইংলাশ আলীর ছেলে তিব্র আলি (২৪), মিলটন হোসেনের ছেলে লিখন হোসেন (২৫), জামজামি বাজারপাড়ার লোকমান হোসেনের ছেলে অনিক (১৯), আলমডাঙ্গা গোবিন্দপুর মাঠপাড়ার শাহাজাহান হোসেনের ছেলে সোহেল রানা (৩৮) এবং কালিদাসপুর উত্তরপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩০)কে গ্রেফতার করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরায়েল জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
