আলমডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

আলমডাঙ্গা অফিস \ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার  (২১ মে) সকাল ১০টায় সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে  উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে। ?উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সহকারী শিক্ষা অফিসার এহসানুল হক হাবিব, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার  বখতিয়ার উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার বিএন রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজা। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি  ইকবাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, প্রধান শিক্ষক হারিজউদ্দীন, প্রধান শিক্ষক আশরাফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ?অনুষ্ঠানের সভাপতি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, কুইজ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলে।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, দেশপ্রেম ও সাংস্কৃতিক চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রতিযোগিতায় উপজেলার পৌরসভার সহ ১৫ টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।