উত্তরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

রাজধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে। তবে কী অভিযোগের ভিত্তিতে এ অভিযান শুরু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা বিস্তারিত জানানো হয়নি।

অভিযানে পাসপোর্ট অফিসে কী ধরনের অনিয়ম বা দুর্নীতির তথ্য যাচাই করা হচ্ছে এবং কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে কি না, সে বিষয়েও এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

দুদকের অভিযান চলমান থাকায় পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।