বিএমইউএস’র উদ্যোগে তাঁতিদের মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ

শনিবার, জুন ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ মহিলা উন্নয়ন সংস্থা-বিএমইউএস’র উদ্যোগে তাঁতিদের মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। গত ২০ মে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ কারিগর পাড়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে তাঁত শিল্প উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় তাঁতিদের মধ্যে এ বিনামূল্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দা জহুরা বেগম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্দলানপুর ইউনিয়ন পরিষদের সদস্য শিউলি বেগম। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, হাসমত আরা বেবি, মিনা শেখ সাহিদা পারভীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার ব্যবস্থাপক নির্মল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বক্তারা বলেন, একসময় তাঁত দেশের অন্যতম কুটির শিল্প ছিল। নানা সংকটে তাঁত শিল্প ঐতিহ্য হারাতে বসেছে। তাঁত শিল্পের দুরবস্থার কারণে এর সঙ্গে জড়িত জাতি সম্প্রদায়ও বর্তমানে দুর্ভোগ দুর্দশায় দিন কাটাচ্ছে। তাদের ভাগ্য উন্নয়নে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। বিএনএফ’র সহায়তায় বাংলাদেশ মহিলা উন্নয়ন সংস্থা এই তাঁতিদের পাশে দাঁড়িয়েছে। এভাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় তাঁত শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব।