কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

শনিবার, জুন ১৩, ২০২৬

 

মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে অটোরিকশার ধাক্কায় সূর্য খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকার বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার মোশারফপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সূর্য খাতুন মোশারফপুর গ্রামের অলিমুদ্দীন গাজীর স্ত্রী। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধা সূর্য খাতুন নিজ বাড়ির সামনে থেকে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, ‘অটোরিকশার ধাক্কায় সূর্য খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।