নিজ সংবাদ:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় নিহত ও আহতদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
জানা গেছে, রোববার সকালে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে।
ভয়াবহ এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৮২ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
