পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। সরকারি চাকরিজীবীরা আগামী ৩১ মে পর্যন্ত এই ছুটি উপভোগ করবেন। ঈদকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ছুটির আমেজ ছড়িয়ে পড়েছে।
এর আগে বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা ছুটির সমন্বয়ের অংশ হিসেবে গত ২৩ মে শনিবার সরকারি অফিস খোলা রাখা হয়েছিল।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
