মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার বন্দর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শোভন (১৮) ও নয়ন (১৮) নামে দুইজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভন সদর উপজেলার বন্দর ক্লাবপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে ও নিহত নয়ন সদর উপজেলার রাইপুর গ্রামের হাফিজুর রহমান হাফুর ছেলে ও মেহেরপুর সরকারি কলেজের অনার্স বিভাগের ১ম বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নয়ন ও জীবন একটি মোটরসাইকেলে মুজিবনগরের দিকে যাচ্ছিল। মেহেরপুর শহর পার হয়ে পিটিআই এলাকায় পৌছালে রাস্তার পার্শ্বে থেমে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা দিলে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা দুজনকে মুমুর্ষ অবস্থায় মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষনা করেন। সদর থানার ওসি হুমায়ন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ প্রদান করা হবে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্বার করা হয়েছে।
