রোমে আন্তর্জাতিক অনুষ্ঠানে নিজেকে ‘চা-ওয়ালা’ বললেন মোদি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

নরেন্দ্র মোদি ইতালির রোম শহরে আয়োজিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে নিজেকে ‘চা-ওয়ালা’ বলে পরিচয় দিয়ে উপস্থিত অতিথিদের মাঝে হাস্যরসের সৃষ্টি করেছেন।

জাতিসংঘের Food and Agriculture Organization (এফএও) সদর দপ্তরে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মোদি এই মন্তব্য করেন। তার বক্তব্য শোনার পর উপস্থিত প্রতিনিধিদের মধ্যে হাসির রোল পড়ে যায় এবং অনেকে হাততালি দিয়ে প্রতিক্রিয়া জানান।

ভাষণে মোদি বলেন, “আগামীকাল আপনারা চা দিবস উদযাপন করতে যাচ্ছেন। আর সেই চা দিবস উদযাপনের একদিন আগেই আপনাদের মাঝে একজন ‘চা-ওয়ালা’ হাজির হয়েছে।”

তিনি আরও বলেন, ভারতের চায়ের বৈচিত্র্য যেমন বিশাল, তেমনি এর স্বাদ, শক্তি ও সুবাসও অনন্য। এ সময় তিনি ভারতের চা শিল্পের ঐতিহ্য ও আন্তর্জাতিক জনপ্রিয়তার কথাও তুলে ধরেন।

মোদির বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।