মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বানিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে এ সময়ে উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী, উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তার ডাঃ আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কেএম গোলাম মহিউদ্দিন, মিরপুর , উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
